বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৬ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি’র করতোয়া নদী খননের বালু অবৈধভাবে বিক্রির সময় ৪টি ট্রাক্টর ও ৬টি বেলচা জব্দ

logoশাহারল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিবৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০, রাত ৩:০ সময় 0379
পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি’র করতোয়া নদী খননের বালু অবৈধভাবে বিক্রির সময় ৪টি ট্রাক্টর ও ৬টি বেলচা জব্দ

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি’র করতোয়া নদী খননের বালু অবৈধভাবে বিক্রির সময় ৪টি ট্রাক্টর ও ৬টি বেলচা জব্দ

শাহারল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া (বেলেরঘাট) এলাকায় করতোয়া নদী খননের বালু অবৈধভাবে বিক্রির অভিযোগে ৪টি ট্রাক্টর জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে থানায় পৌঁছে দেওয়ার আদেশ দেন এবং ৬টি বেলচা জব্দ করে পুলিশের জিম্মায় দিয়ে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ।
জানা যায়, ১নং কিশোরগাড়ী ইউনিয়নের করতোয়া নদী খননের বালু অবৈধভাবে বিক্রির খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাৎক্ষণিক ঘটনা স্থলে উপস্থিত হন। এসময় অবৈধভাবে বালু ব্যবসায়ীসহ ট্রাক্টর চালকগণ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্পটে কাউকে না পেয়ে ৪টি ট্রাক্টর জব্দ করে অত্র ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় দিয়ে থানায় পৌঁছে দেওয়ার জন্য বলেন এবং ট্রাক্টরে বালু ওঠানোর জন্য ব্যবহৃত ৬টি বেলচা জব্দ করে থানা পুলিশের নিকট জমা দেন। এসময় এসআই হাসিব, এসআই আরিফসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা আফরোজ দৈনিক সাইফ পত্রিকার এ প্রতিনিধিকে জানান, ঘটনা¯’ল থেকে ৪টি বালুভর্তি ট্রাক্টর চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে এবং থানায় পৌঁছে দেওয়ার নির্দেশ প্রদান করেছি। সেইসঙ্গে বালু ওঠানোর কাজে ব্যবহৃত ৬টি বেলচা জব্দ করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে বালু বিক্রিকারী এবং বালু ক্রয়কারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি  চলছে ।উল্লেখ্য, সুলতানপুর বাড়াইপাড়া (বেলেরঘাট) এলাকায় দীর্ঘদিন থেকে করতোয়া নদী খননের বালুগুলো আইনকে বৃদ্ধাঙ্গুল ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অত্র ইউনিয়নের ইউপি সদস্য রেজাউলের ভাই আব্দুর রহিম বিক্রি করে আসছেন ।


বিষয়- আইন ও বিচার, অপরাধ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর